উপরের ছবিতে একেবারে স্পষ্ট বুঝানো হয়েছে যে কোন ব্রেগারের কি কাজ। আমরা অনেক সময় বাসাবাড়িতে ইলেক্ট্রিক কাজ করতে গিয়ে কয়েকটা প্রশ্নের সম্মুখীন হই, তাদের জন্য আজকের এই পোস্ট
কয়েকটি কমন প্রশ্ন হলো!
১। আমাকে কারেন্টে শর্ক করেছে বা কারেন্ট ধরেছে ব্রেগার পরেনি কেন?
২। সুুইচ বোর্ড জ্বলে ছাই হয়ে গেছে তারপর ও ব্রেগার পরেনি কেন?
৩।এত দিন ঠিক ছিল বাট এসি দুইটা লাগানোর পর ব্রেগার তুলতে পারিনা যদিও উঠে কিছুক্ষণ চলার পর আবার পরে যায় বা অফ হয়ে যায়।
এর রকম হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের ইলেক্ট্রিশিয়ানদের।
তাদের জন্য সহজ উত্তর খোঁজার উপাই হলো এক নজর যে ব্রেগারটা লাগানো আছে সেটা দেখা, ১ম কি ধরনের ব্রেগার লাগানো, CB,MCB,ELCB,নাকি RCBO,
২য় ব্রেগারের আউটপুট ও ইন পুট চ্যাক করা, ঠিক মত কাজ করছে কি না!
৩য় ব্রেগারের আউটপুট লোড কত এম্পায়ার এবং ব্রেগার কত এম্পায়ার।
আমরা পুর্বের প্রশ্ন গুলার উত্তর খুঁজার চেষ্টা করি।
১ম প্রশ্ন ছিল "আমাকে কারেন্টে ধরেছে কিন্তু ব্রেগার পরেনি"
আমরা জানি মানুষের শরীর বিদ্যুৎ পরিবাহি এবং ইহা হতে আর্থিং পাওয়া যায় এক্ষেত্রে MCB ব্রেগার লাগানো থাকলে সেটা কাজ করবে না। মনে রাখতে হবে MCB ব্রেগার শুধু মাত্র শর্ট সার্কেট ও ওভার লোডের ক্ষেত্রে কাজ করে আর্থিং লিকেজ এর ক্ষেত্রে নয়। তাই প্রথম প্রশ্নের সহজ উত্তর হলো MCB ব্রেগার থাকাতে কারেন্টে ধরার পরও ব্রেগার কাজ করেনি কারন মানুষের শরীর আর্থিং পরিবহন করে।
২য় প্রশ্নটি ছিল সুইচ বোর্ড জ্বলে ছাই হয়ে গেছে কিন্তু ব্রেগার কাজ করেনি।
উপরের ছবিটি দেখে আমরা স্পষ্ট ধারনা পেয়েছি যে ELCB ব্রেগার শর্ট সার্কিটে কাজ করেনা, যার প্রমান আমি নিজে পেয়েছি আমার পাশের বাসায় একবার সুইচ বোর্ডে আগুন লেগে গিয়েছিল পরে গিয়ে দেখি ELCB লাগানো, আগুনের উৎপত্তি P.N.O বোর্ডের সস্তা দামের ফ্যানের রেগুলেটর থেকে। এটা একটা শর্ট সার্কেট আমরা বলতে পারি, যেহেতু শর্ট সার্কিটে ELCB কাজ করেনা তাই সুইচ বোর্ড জ্বলে যাওয়ার পর ও ব্রেগার কাজ করেনি।
৩য় যে প্রশ্নটি ছিল "আগে ঠিক ছিল কিন্তু এসি দুটা লাগানোর পর ব্রেগার উঠেনা উঠলেও কিছুক্ষণ চলার পর পরে যায় বা অফ হয়ে যায়"
এই পোস্টের শুরুতে বলেছিলাম যে ইলেক্ট্রিশিয়ানদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হলে প্রথমে ব্রেগারের আউটপুট- ইনপুট এম্পায়ার চ্যাক করা প্রয়োজন। অনেক সময় দেখা পুরোনো ওয়্যারিং ৩২ এম্পায়ার ব্রেগার দিয়ে পুরো ঘর বা দালানের লোড দেয় বাট যখন নতুন করে এসি বা লোড জাতিয় কোন ডিভাইস লাগনো হয় সেটার জন্য জাস্ট একটা CB ব্রেগার লাগানো হয় পুরোনো ৩২ এম্পায়ারের MCB বা ELCB টা পরিবর্তন করা হয় না। ফলে ওভার লোডের কারনে ব্রেগরা উঠে না বা উঠলেও কিছু পর যখন এসির কম্পোরেশর যখন চালুু হয় তখন আবার অফ হয়ে যায়।
এখন এই সবগুলার সমধান হলো RCBO ব্রেগার লাগানো, বাট এটা অনেক ব্যায় বহুল হওয়াতে আমাদের দেশে অনেকে এটা স্থাপন বা লাগাতে চাইনা, তাদের জন্য আমার সলিউশন হলো ELCB, ও MCB লাগানো ঘরের বা দালানের লোড অনুযায়ী পাশাপাশি CB তো থাকবেই।
উপরে কথা গুলি আমি আমার ১২ বছরের অভিজ্ঞতার আলোকে লিখলাম, এবং এরকম অনেক কাজের সম্মুখীন হয়ছি তার আলোকে বললাম। ভুল ত্রুুটি ক্ষমার চোখে দেখবেন।

No comments:
Post a Comment